বাল্যবিবাহ

 বাল্যবিবাহ, অর্থাৎ ১৮ বছরের নিচে মেয়েদের বা ছেলেদের বিয়ে, কোনো ব্যক্তিগত পছন্দ বা সংস্কৃতি নয়; এটি জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক দুর্বলতার ফল। কৈশোরে menstruation বা যৌন আকর্ষণ শুরু হওয়া মানেই শরীর বা মানসিকভাবে বিবাহের জন্য প্রস্তুত—এটি বৈজ্ঞানিকভাবে ভুল। মেয়েদের pelvic গঠন(বিশেষত pelvic inlet ও outlet) সম্পূর্ণ হতে ১৮–২০ বছর লাগে সাধারণত, যদি pelvic diameter যথেষ্ট বড় না হয়, তাহলে childbirth-এর সময় cephalopelvic disproportion হয়—অর্থাৎ শিশুর মাথা ও মায়ের পেলভিক গঠনের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়, যা obstructed labor, uterine rupture, fistula এমনকি maternal death-এর ঝুঁকি বাড়ায়। এই কারণেই WHO ডেটা অনুযায়ী কম বয়সী মায়েদের maternal morbidity ও mortality উল্লেখযোগ্যভাবে বেশি। এবং এছাড়াও অল্প বয়সে গর্ভধারণে obstructed labor, postpartum hemorrhage এবং শিশুর low birth weight ও cognitive deficit-এর ঝুঁকি বাড়ায়। এর সাথে যুক্ত হয় পুষ্টিহীনতা—বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে অনেক কিশোরী আগে থেকেই undernourished থাকে, সেখানে early pregnancy “maternal-fetal nutrient competition” তৈরি করে, যার ফলে মা ও শিশুর উভয়েরই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। 

কিশোরী মেয়েদের মস্তিষ্কের বিকাশও অসম্পূর্ণ থাকে। Limbic system দ্রুত সক্রিয় হয়, যা আবেগ এবং আকর্ষণ নিয়ন্ত্রণ করে, কিন্তু prefrontal cortex, যা long-term decision-making ও impulse control নিয়ন্ত্রণ করে, পুরোপুরি বিকশিত হয় ২০–২৫ বছরে। ফলে decision-making imbalance তৈরি হয়: reward sensitivity ↑ কিন্তু risk calculation ↓। এই অবস্থায় marriage বা sexual commitment-এর মতো long-term consequence decision নেওয়া structurally flawed হয়। তাই অল্প বয়সে “ম্যাচিউর আচরণ” দেখালেও তা স্থায়ী compatibility নির্দেশ করে না। ছোট বয়সে প্রেম বা সম্পর্ক hormone-driven (dopamine surge) এবং emotional response-driven, যা আবেগনির্ভর। এই অবস্থায় পরিবার অনেক সময় বিয়ে দিয়ে “সমাধান” করতে চায়, কিন্তু এটি temporary emotion কে permanent responsibility-তে রূপান্তর করে, যা conflict ও regret বাড়ায়। শিশুদের বোঝানো প্রয়োজন: এই বয়স শেখার, নিজেকে গড়ার সময়; সারাজীবনের দায়িত্ব নেওয়ার সময় নয়।

মনস্তাত্ত্বিকভাবে, বাল্যবিবাহ একজন কিশোর/কিশোরীর ওপর chronic stress তৈরি করতে পারে, কারণ সে হঠাৎ করে নতুন সামাজিক ভূমিকা (spouse, parent) নিতে বাধ্য হয়; এতে hypothalamic–pituitary–adrenal (HPA) axis দীর্ঘমেয়াদি সক্রিয় থাকে, যার ফলে cortisol লেভেল বেড়ে গিয়ে anxiety, depression এবং learned helplessness তৈরি হতে পারে। বিশেষ করে forced বা অসম্মত বিবাহের ক্ষেত্রে sexual trauma ও autonomy loss মস্তিষ্কের reward circuitry ও emotional regulation system-এ স্থায়ী প্রভাব ফেলতে পারে।

Age of consent হলো আইনগতভাবে যৌন বা দাম্পত্য সিদ্ধান্ত নেওয়ার বৈধ বয়স। এটি কোনো arbitrary সংখ্যা নয়; বরং একটি legal–neurobiological threshold, যেখানে ধরা হয় ব্যক্তি informed, voluntary এবং non-coerced decision নিতে সক্ষম। বৈজ্ঞানিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এর চারটি উপাদান আছে: informed (পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া), voluntary (স্বেচ্ছায় সিদ্ধান্ত নেওয়া), competent (মস্তিষ্কের বিকাশ পর্যাপ্ত হওয়া), এবং reversible (যে সিদ্ধান্তটি সময়মতো বদলানো যায়)। বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছর ন্যূনতম বয়স। কিন্তু অল্প বয়সে পরিবারিক চাপ, অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক stigma ও অসম্পূর্ণ মস্তিষ্কীয় বিকাশ consent-কে বিকৃত করে। অনেক সময় “রাজি” থাকলেও সেটি বৈধ consent নয়।ফলে consent আসলে “true consent” থাকে না। অর্থাৎ “সে রাজি ছিল” ≠ বৈজ্ঞানিকভাবে বৈধ consent। এ কারণে early marriage–এ consent বৈধ বা কার্যকর হয় না।

বাংলাদেশের বাস্তবতায় বাল্যবিবাহ একটি বড় জনস্বাস্থ্য ও উন্নয়নগত সমস্যা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ (যেমন DHS/UNICEF) অনুযায়ী, বাংলাদেশে এখনো প্রায় ৫০%–এর কাছাকাছি নারী ১৮ বছরের আগে বিয়ে করে, এবং প্রায় ১৫–২০% নারী ১৫ বছরের আগেই বিবাহিত হয়। কিশোরী মায়েদের মধ্যে maternal complication, anemia, এবং obstetric emergency বেশি দেখা যায়। দরিদ্র দেশগুলোতে maternal mortality ratio (MMR) তুলনামূলক বেশি—বিশ্বব্যাপী বিশ্লেষণে দেখা যায় ১৫–১৯ বছর বয়সী মায়েদের মৃত্যুঝুঁকি ২০–২৪ বছর বয়সীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, আর ১৫ বছরের নিচে এই ঝুঁকি আরও তীব্র। neonatal death (জন্মের ২৮ দিনের মধ্যে মৃত্যু) ও stillbirth-এর হারও বেশি থাকে। অর্থাৎ বাল্যবিবাহ শুধু মায়ের না, শিশুর বেঁচে থাকার সম্ভাবনাকেও কমিয়ে দেয়।

অনেকে যুক্তি দেয়—ধনী পরিবার হলে সমস্যা কম। কিন্তু biology ও neurodevelopment টাকা দিয়ে বদলানো যায় না। pelvic maturity, hormonal stability, এবং brain development—এসব একই গতিতে চলে, সে ধনী হোক বা গরিব। ধনী পরিবার কিছু healthcare access দিতে পারে, কিন্তু early pregnancy-এর intrinsic risk (যেমন obstructed labor, preterm birth) পুরোপুরি দূর করতে পারে না। এছাড়া power imbalance (বয়স/অর্থ/অভিজ্ঞতা) ধনী পরিবারেও থাকতে পারে, যা consent-কে প্রভাবিত করে। তাই “ধনী হলে ঠিক”—এই ধারণা বৈজ্ঞানিকভাবে ভুল।

পরিবার কেন বাল্যবিবাহ দেয়?

১. দারিদ্র্য: সদস্য কমানো মানে খরচ কমানো।

২. নিরাপত্তা: যৌন হয়রানি বা সামাজিক অপবাদ থেকে বাঁচাতে দ্রুত বিয়ে।

৩. সামাজিক চাপ: “মেয়ে বড় হয়ে গেছে” ভাবনা।

৪. শিক্ষার অভাব: দীর্ঘমেয়াদি ক্ষতি বোঝে না।

৫. পিতৃতান্ত্রিক মানসিকতা: মেয়েকে “দায়” হিসেবে দেখা।

৬. প্রেম/আকর্ষণ: পরিবার মনে করে বিয়ে দিলেই সমস্যা শেষ।

তবে এগুলো short-term coping strategy; long-term-এ আরও বড় সমস্যা তৈরি করে—স্বাস্থ্যঝুঁকি, দারিদ্র্য, অশিক্ষা।

বাল্যবিবাহ নারী agency ও empowerment-এর পথে বড় বাধা। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা education ও workforce থেকে বঞ্চিত হয়, economic dependency বেড়ে যায়, এবং domestic violence বা exploitation-এর বিরুদ্ধে দাঁড়াতে পারে না। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, বয়স বাড়লে cognitive maturity, negotiation skill ও conflict management ক্ষমতা বাড়ে, যা domestic violence হ্রাস করে। মেয়েদের agency (নিজের জীবনের উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা) ও empowerment না থাকলে এর প্রভাব শুধু ব্যক্তিগত না, systemic হয়। ব্যক্তি পর্যায়ে autonomy loss, mental health সমস্যা (depression, anxiety), economic dependency তৈরি হয়। সমাজ পর্যায়ে female workforce participation কমে, fertility rate বাড়ে, human capital কমে যায়। অর্থাৎ একটি দেশের productivity, innovation capacity ও সামাজিক স্থিতিশীলতা—সবকিছু ক্ষতিগ্রস্ত হয়।

বাল্যবিবাহের ফলে অধি জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভবনা বেশি। অধিক জনসংখ্যা কেন সমস্যা—এটা resource-based analysis দিয়ে বোঝা যায়। একটি দেশের সীমিত সম্পদ (food, পানি, healthcare, শিক্ষা, চাকরি) যখন population growth rate-এর সাথে তাল মিলাতে পারে না, তখন per capita resource কমে যায়। এর ফলে unemployment, malnutrition, urban overcrowding, environmental degradation (pollution, deforestation) বাড়ে। Early marriage fertility window বাড়িয়ে দেয় (reproductive span বেশি হয়), ফলে total fertility rate বৃদ্ধি পায়—এটি demographic চাপ তৈরি করে।

বাল্যবিবাহের ফলে জন্ম নেওয়া সন্তানরাও health risk ও cognitive delay-তে ভোগে। Mother-child nutrient competition, stress hormones, low birth weight ও stunting শিশুদের শিক্ষাগত ও শারীরিক বিকাশে প্রভাব ফেলে।

শিক্ষাগত দিক থেকে, বাল্যবিবাহ প্রায়ই schooling বন্ধ করে দেয়, ফলে human capital formation বাধাগ্রস্ত হয়; অর্থনীতির ভাষায়, এটি একটি “low-skill trap” তৈরি করে যেখানে ব্যক্তি তার সম্ভাব্য productivity অর্জন করতে পারে না। একটি দেশের সামগ্রিক উন্নয়নে workforce-এর skill level গুরুত্বপূর্ণ, তাই early marriage সরাসরি GDP growth, innovation capacity এবং labour efficiency কমিয়ে দেয়। বাল্যবিবাহ অশিক্ষিত ও কম দক্ষ প্রজন্ম তৈরিতে সরাসরি ভূমিকা রাখে। পড়াশোনা বন্ধ হলে নারী formal workforce-এ প্রবেশ করতে পারে না, অর্থনৈতিক নির্ভরতা বাড়ে। অর্থাৎ বাল্যবিবাহ → অশিক্ষা → দারিদ্র্য → আবার বাল্যবিবাহ, একটি প্রজন্ম ধরে চলা poverty cycle তৈরি হয়। এই চক্রটি ভাঙা কঠিন, কারণ পরিবারগুলো short-term economic relief (কম খরচ, নিরাপত্তা) পাওয়ার জন্য early marriage বেছে নেয়, যদিও long-term cost অনেক বেশি হয়—এটি behavioural economics-এর “present bias” দ্বারা ব্যাখ্যা করা যায়।

প্যারেন্টিং-এর গুরুত্ব: Parenting এখানে একটি critical intervention point। Age of consent-এর আগে সন্তানদের sexual relationship বা marriage থেকে বিরত রাখার জন্য “শুধু নিষেধ” কাজ করে না; বরং evidence-based parenting দরকার:

Open communication: sex, consent, body সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা

Boundary setting: clear rule + explanation

Critical thinking training: peer pressure resist করার ক্ষমতা

Safe environment: যাতে সন্তান ভয় ছাড়া প্রশ্ন করতে পারে

এতে শিশুর prefrontal cortex-based reasoning ধীরে ধীরে শক্তিশালী হয় এবং impulsive decision কমে। শিশুদের সাথে খোলামেলা আলোচনা, consent, sexual health ও relationships শেখানো, emotional support প্রদান এবং education চালিয়ে রাখা। Parenting শিশুদের premature romantic/sexual relationship থেকে বিরত রাখে এবং বোঝায়: কৈশোর শেখার, নিজের development-এর সময়; জীবনভর দায়িত্ব নেওয়ার সময় নয়।

পুরুষতান্ত্রিক stereotype যেমন “নারী বেশি শিক্ষিত হলে divorce বাড়ে” বা “চাকরিজীবী নারী পরিবারে সময় কম দেয়” বৈজ্ঞানিক ভিত্তিহীন। নারী ও পুরুষ সমান দক্ষ ও শিক্ষিত হলে domestic harmony বৃদ্ধি পায়, economic output বাড়ে, healthcare ও child development উন্নত হয়, এবং gender-based violence কমে।

ধর্মীয় বা cultural ব্যাখ্যা দিয়ে বাল্যবিবাহকে normal বা necessary বলা যায় না। Humanized approach হলো—দোষারোপ নয়, education, opportunity, safety ও support নিশ্চিত করা। বাল্যবিবাহকে “নরমালাইজ” করা বিপজ্জনক কারণ এটি একটি harmful practice-কে social legitimacy দেয়। যখন কোনো আচরণ normal হয়ে যায়, তখন তার বিরুদ্ধে resistance কমে যায় এবং নতুন প্রজন্ম সেটিকে default হিসেবে গ্রহণ করে—এটাকে social learning theory দিয়ে ব্যাখ্যা করা যায়। ফলে সমস্যা intergenerationally perpetuate হয়।

কিছু মানুষ বাল্যবিবাহকে নিরাপদ বা “অপর্যাপ্ত ক্ষতি” হিসেবে দেখেন, কারণ অনেকের ক্ষেত্রে কেউ মারা যায় না, কেউ শিক্ষিত হয়, চাকরি করে, বা জীবনযাপন করতে পারে। কিন্তু individual exceptions সাধারণ population risk-এর বিচার করে সিদ্ধান্ত নেওয়া যায় না। বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে যে, অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েদের জন্য maternal morbidity, neonatal mortality, obstetric complications এবং mental health risk গড়ে তুলতে পারে। এক বা দুইজনের ভালো অভিজ্ঞতা পুরো জনসংখ্যার safety ও welfare নিশ্চিত করতে পারে না। আইন করা হয়েছে population-level protection নিশ্চিত করার জন্য। Age of consent এবং minimum marriage age (যেমন বাংলাদেশে ১৮ বছর) নিশ্চিত করে যে শিশুদের শারীরিক, মানসিক এবং cognitive development যথেষ্ট সম্পূর্ণ হয়েছে, এবং তারা informed decision নিতে সক্ষম। এটা individual choice-কে সীমাবদ্ধ করে না, বরং collective protection ও risk mitigation নিশ্চিত করে। আইন ছাড়া, cultural বা family pressure-তে অনেক শিশুকে বাধ্য করা হয়, যেখানেও consent প্রকৃত অর্থে গ্রহণযোগ্য হয় না। Consent বৈধ হওয়ার জন্য অবশ্যই – বয়স উপযুক্ত, coercion বা pressure ছাড়া, mental maturity ও informed understanding থাকা জরুরি। শিশুদের এই capacity না থাকায়, early marriage তাদের agency, education, health ও future economic independence-কে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহের বিরুদ্ধে আইন তৈরি করা হয়েছে risk reduction, gender equity, women empowerment এবং public health নিশ্চিত করার জন্য। এটি শুধু কিছু বিপজ্জনক ঘটনা ঠেকায় না, বরং পুরো সমাজ ও পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষা ও opportunity নিশ্চিত করে।

সরকারের পদক্ষেপ: Child Marriage Restraint Act, 2017 অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স ১৮, ছেলেদের ২১, এই আইনের কঠোর প্রয়োগ করতে হবে। আইন প্রচার, জনসচেতনতা বৃদ্ধি, জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, স্কুলে stipend ও scholarship, adolescent health services সহজলভ্য করা, গ্রামীণ নিরাপত্তা জোরদার করা, skill development এবং workforce-ready training, এবং স্থানীয় monitoring ও reporting system চালু করা।

পরিবারের পদক্ষেপ: খোলামেলা আলোচনা, consent ও sexual health শেখানো, emotional ও financial support প্রদান, মেয়েদের পড়াশোনা চালিয়ে রাখা, societal pressure challenge করা, এবং short-term coping decisions থেকে বিরত থাকা।

বাল্যবিবাহ প্রতিরোধ করা মানে স্বাস্থ্য, শিক্ষা, economic growth, gender equity এবং পরবর্তী প্রজন্মের উন্নত ভবিষ্যত নিশ্চিত করা। শিশু বা কৈশোরে প্রেম বা intimate relationship-এর ক্ষতি বোঝানো শুধু নির্দেশ নয়; বিজ্ঞান, বাস্তব উদাহরণ ও সচেতনতা দিয়ে বোঝানো। শিশুদের শেখানো প্রয়োজন: আকর্ষণ বা temporary emotion থেকে permanent commitment তৈরি করা ঠিক নয়। এই বয়স শেখার, নিজের growth ও self-development-এর। বাল্যবিবাহ প্রতিরোধ মানে ব্যক্তি, পরিবার ও সমাজ—সবস্তরের জন্য long-term gain।

বাংলাদেশের প্রেক্ষাপটে, cultural norms, gender inequality এবং নিরাপত্তা-ভয় (harassment, social stigma) বাল্যবিবাহকে চালিত করে; কিন্তু এগুলো আসলে structural সমস্যা (law enforcement weakness, education gap, economic insecurity) এর প্রতিফলন। আইনগতভাবে age restriction থাকলেও enforcement দুর্বল হলে social practice পরিবর্তন হয় না—এটি policy–implementation gap এর ক্লাসিক উদাহরণ।

তবে সমালোচনামূলকভাবে দেখতে গেলে, সব পরিবারই “অজ্ঞতা” থেকে এই সিদ্ধান্ত নেয় না; অনেক ক্ষেত্রে তারা limited resources ও risk environment-এ “rational but constrained decision” নেয়, অর্থাৎ তাদের কাছে এটি সবচেয়ে নিরাপদ বা কম ক্ষতিকর অপশন মনে হয়। তাই শুধুমাত্র নৈতিক বক্তব্য দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব না; প্রয়োজন education access, female employment opportunity, social safety এবং reproductive health service—যা decision environment-কে বদলে দেয়।

সবশেষে, বৈজ্ঞানিকভাবে স্পষ্ট যে বাল্যবিবাহ কোনো একক সমস্যা না, বরং এটি biological immaturity + psychological vulnerability + economic constraint + social structure—এই চারটি সিস্টেমের ইন্টারঅ্যাকশনের ফল। তাই সমাধানও multi-layered হতে হবে; নাহলে কেবল আইন বা সচেতনতা দিয়ে বাস্তব পরিবর্তন সম্ভব হবে না।

Comments

Popular posts from this blog

Chamois leather -Shammy-শ্যাময়(ভিন্ন বানান - স্যাময়) চামড়া

About Abraham Lincoln(আব্রাহাম লিংকন সম্পর্কে)

সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ, নবম-দশম শ্রেণি